ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (৯ অক্টোবর) চারুকলা অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, আমরা প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরেও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও গ্রহণযোগ্য, ভালো একটি পরীক্ষার জন্য যে অনুকূল পরিবেশ এবং প্রস্তুতি থাকতে হয় সবগুলোই এখানে উপস্থিত আছে। পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

তিনি বলেন, প্রশ্নের গুণগতমান নিয়ে শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা ব্যবস্থাপনার বিষয়টি প্রতিপালিত হয়েছে। সবকিছু মিলে সার্বিকভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিত আন্তরিক প্রয়াসের ফলে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ হাজার ১৬৬ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪২৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে

আপডেট সময় ০২:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১