ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

দ্রুত ডাকসু নির্বাচনের আহ্বান নুরের

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আয়োজন দ্রুত সময়ের মধ্যে করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, কর্মচারী নির্বাচন হয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু ডাকসুর মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। বিশ্ববিদ্যালয় খুলেছে, সবকিছু খুলেছে। দয়া করে ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। এ জাতিকে অসুস্থ ছাত্ররাজনীতির দিকে ফেলে দেবেন না। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকশিত হতে সহযোগিতা করুন। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের আয়োজন করুন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান নুর।

নুর বলেন, ডাকসু নির্বাচনের স্বার্থে যার যার জায়গা থেকে কথা বলুন। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। ২৮ বছর পর ডাকসু নির্বাচন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতি ও প্রশাসনের সঙ্গে নেতৃত্ব তৈরি করার জন্য একটা পথ তৈরি হয়েছিল। যেটি একটি বড় অর্জন ও পাওয়া বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের জন্য বেশ কয়েকটি কাজ হয়েছে, যেটি অস্বীকার করার কোনো উপায় নেই।

আবরার হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানিয়ে তিনি বলেন, আবরারের বাবা বলেছেন তার সন্তানের মতো আর কোনো সন্তানকে যেন বিশ্ববিদ্যালয়ে জীবন দিতে না হয়। আমরাও বলবো, এ বিচার নিয়ে কোনো ধরনের নয়ছয় যেন না হয়। দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার নিষ্পত্তি করতে হবে। দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, আলোকচিত্রী শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

দ্রুত ডাকসু নির্বাচনের আহ্বান নুরের

আপডেট সময় ১১:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১