ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়েতে দই টক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় কনের বাবাকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ে বাড়িতে বরযাত্রীকে পরিবেশন করা দই টক হওয়ায় কনের বাবাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এ ঘটনা ঘটে।

নিহত বাবার নাম ইকবাল হোসেন (৫০)। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেরি হওয়ায় কনের বাবা তাদের খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। তখন খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিয়ে বাড়িতে থাকা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

ঘটনার পরদিন বুধবার রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে পাশের গ্রামের বরপক্ষের ৫ থেকে ৭ জন যুবকের সঙ্গে দই টক হওয়ার বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বরপক্ষের লোকজন ইকবাল হোসেনকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে গেলে, তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মেয়ের বাবা নিহতের খবরে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সকালে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়েতে দই টক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় কনের বাবাকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১