ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন নোবেল

আকাশ বিনোদন ডেস্ক :

বিয়ের দু’বছর না যেতেই আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই।

তবে নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেইজে গেলে এ বিষয়ে খানিকটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেখানে তিনি ‘ডিভোর্স’ লিখে প্রথমে এক শব্দের একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এরপর সালসাবিলের তালাকের একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এরকম নারীর সাথে “তালাক” একটি সুসংবাদ!’

এর আগে, সালসাবিল তালাকের নোটিশ পাঠানো বিষয়ে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যৎ এর জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’

উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন নোবেল

আপডেট সময় ১০:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১