ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উভয় জগতের কল্যাণ হয় যে আমলে

আকাশ নিউজ ডেস্ক:

মুমিন বান্দাকে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক ভালোবাসেন। একজন মুমিন বান্দা কীভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেটিও আল্লাহ কুরআনে শিখিয়ে দিয়েছেন।

বোখারি ও মুসলিম শরিফে হজরত আনাস (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের প্রায়ই সময় এ দোয়াটি পড়তেন— ‘রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান্নার।’

অর্থ: ‘হে আমাদের প্রভু! আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান কর। আমাদের জাহান্নামের আজাব থেকে বাঁচাও।’ (সুরা বাকারাহ, আয়াত ২০১)

একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক রোগী দেখতে গেলেন। তিনি দেখলেন— রোগী একেবারে হাড্ডিসার হয়ে গেছে।

নবীজী (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে? সে নিবেদন করল, হ্যাঁ। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ! আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশ্চর্যান্বিত হয়ে বললেন, ‘সুবহানাল্লাহ! আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারও আছে? তুমি এখন থেকে এ দোয়া করতে থাক, রাব্বানা আতিনা…। ’ দেখা গেল, এ দোয়ার বরকতে আল্লাহতায়ালা তাকে আরোগ্য দান করলেন।

আজও আমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাই। হে আল্লাহ! মুসলিম উম্মাহকে আপনার শেখানো দোয়ার মাধ্যমে কল্যাণ কামনা করার তাওফিক দান করুন। আমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উভয় জগতের কল্যাণ হয় যে আমলে

আপডেট সময় ০৯:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১