ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কূটনীতিক বহিষ্কার প্রস্তাব : যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে ৩০০ রুশ কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে পেশ করা প্রস্তাবের কড়া জবাব দিয়েছে মস্কো। প্রস্তাবটি কার্যকর করা হলে রাশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে মস্কো যদি আরও মার্কিনিদের ভিসা না দেয়, তাহলে ৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কারের দাবি জানিয়েছিল ডেমোক্রাট ও রিপাবলিকান দলের একাধিক সিনেটর।

এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাব দৃশ্যত মস্কোকে রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দিকে ঠেলে দিচ্ছে।

মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রে তাদের এতোজন কূটনীতিক নেই। যুক্তরাষ্ট্র জাতিসংঘ মিশনে কর্মরত রাশিয়ার দূতাবাস কর্মীদেরও বহিষ্কারের কথা ভাবছে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০০ কূটনীতিক রয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর ৪০০ কূটনীতিক আছে বলে জানান সিনেটররা।

তবে কংগ্রেসে সিনেটরদের এই প্রস্তাবের ব্যাপারে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দফতরের মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত আগস্টে মস্কো রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাসকে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের নিয়োগ দেওয়া বা চুক্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে মার্কিন দূতাবাসগুলো ১৮২ জন কর্মী ও বেশ কয়েকজন ঠিকাদারকে কাজ থেকে অব্যহতি দিতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনীতিক বহিষ্কার প্রস্তাব : যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া

আপডেট সময় ০৯:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১