ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ইটের আঘাতে অচেতন করে পেট্রল ঢেলে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইটের আঘাতে অচেতন করে পেট্রল ঢেলে প্রতিবেশী চাইথোয়াই মারমাকে (৬০) পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাইথোয়াই মারমা রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আটক মো. শরীফ পাটোয়ারী (২৬) রামগড় পৌরসভার মাস্টারপাড়ার আবু আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় প্রতিবেশী চাইথোয়াই মারমা বাড়ির পাশে রাস্তার ধারে বসেছিলেন। এ সময় মো. শরীফ পাটোয়ারী আকস্মিকভাবে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নরেন জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী সোমবার রাতে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তার বাবা মঙ্গলবার থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে তার বাবাকে হত্যা করে।

স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ জানান, শরীফ একজন মাদকাশক্ত ছেলে। এক মাস আগে তাকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তার বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা সে স্বীকার করেছে। ভিকটিমের পরিবার থানায় একটি হত্যা মামলা করেছে। তদন্তে হত্যার কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ইটের আঘাতে অচেতন করে পেট্রল ঢেলে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ১২:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১