ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

বাড়ির ছাদে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল করিম (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, সাত বছরের শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে দোকানে যাওয়ার কথা বলে সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই লম্পট রবিউল। শিশুটির ডাকচিৎকারে ধর্ষক পালিয়ে যায়।

প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে আটক করতে না পারলেও মঙ্গলবার সকালে উপজেলার জুমাইনগর গ্রামে অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত রবিউল ওই একই গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে।

যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সরকার জানান, শিশুটির শরীরে ধর্ষণের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, রাত ২টার সময় অভিযোগ পেয়েছি। ডাক্তারি চেকআপের মাধ্যমে শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া রয়েছে বলে তিনি জানান। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে নাটোর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাড়ির ছাদে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১