ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনই শিশুদের টিকা নয়: স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:

শিশুদের টিকা দেয়ার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই তাদের টিকা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে ফাইজারের টিকা হস্তান্তরের সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক একথা বলেন।

তিনি বলেন, শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য কার্যক্রম অব্যাহত আছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, যেসব জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেসব জায়গায় আমরা ভ্যাকসিন দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যে কোনো ধরনের ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব হবে।

এরআগে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো যে ২৫ লাখ ডোজ করোনার টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছায়। প্রথম চালানে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা সোমবার দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছায়।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুদিনে তিন শিপমেন্টে দেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা আসবে।

এর মধ্যে আজ মঙ্গলবার দিনে দ্বিতীয় চালানে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং রাত সাড়ে ১১টায় তৃতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা আছে।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এখনই শিশুদের টিকা নয়: স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০৫:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১