ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

দুর্নীতিতে এশিয়ার শীর্ষে ভারত, নেই বাংলাদেশের নাম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হলো ভারত। বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য তুলে ধরেছে। তবে শীর্ষ পাঁচে পাকিস্তান ও মিয়ানমারের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম।

ফোর্বস ম্যাগাজিনে গেলো ১ সেপ্টেম্বর এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়। সে অনুযায়ী এশিয়ার মোট পাঁচটি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের নাম রয়েছে। তার মধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান ও মিয়ানমারকে ছাপিয়ে এক নম্বরে রয়েছে ভারত।

বিশেষ করে ঘুষ নেয়ায় ভারত অন্তত এশিয়ার এক নম্বর দেশ- তাই উঠে এসেছে সমীক্ষায়। সেদেশে ঘুষ নেয়ার সংখ্যা ৬৯ শতাংশ। যার মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল, পরিচয়পত্র তৈরি, পুলিশ ও অন্য পরিষেবা ক্ষেত্র।

ভারতীয়দের পরই ঘুষ-লেনদেনে অভ্যস্ত ভিয়েতনামবাসী। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির ঘুষ নেয়ার হার ৬৫ শতাংশ। এদিকে পাকিস্তানে সেই হার ৪০ শতাংশ। যা ভারতের হারের তুলনায় অনেক কম।

এশিয়া প্যাসিফিকের মোট ১৬টি দেশের ২০ হাজার মানুষের মধ্যে দেড় বছর ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। সব মিলিয়ে ১৬৮টি দেশের মধ্যে ৭৬ নম্বরে রয়েছে ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্শিতে মাছ ধরার কৌশলে শনির বলয়ের কণা ধরবে নাসার এআই রোবট!

দুর্নীতিতে এশিয়ার শীর্ষে ভারত, নেই বাংলাদেশের নাম

আপডেট সময় ০৭:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭