ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাইম বোমার সঙ্গে খেলছে জাতিসংঘ, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টাইম বোমের সঙ্গে খেলছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্য দেশগুলি। এই ভাষাতেই এবার জাতিসংঘকে চরম হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। গতকাল রবিবার (৩ অক্টোবর) কিম জং উনের দেশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিবৃতিও জারি করা হয়।

কোনোরকম পরমাণু বোমা কিংবা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে না, বেশ কয়েকদিন আগেই নিজেদের দেওয়া এই প্রতিজ্ঞা ভঙ্গ করেছে উত্তর কোরিয়া। গত একমাসে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। আর এই নিয়েই এরপর জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তিন সদস্য দেশ আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স।

গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও, শুক্রবার সেটি আয়োজিত বৈঠকটি হয়। আর এরপরই বিবৃতি জারি করে তীব্র ক্ষোভ প্রকাশ করে কিমের দেশ উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রণালোয়েড় সিনিয়র কর্মকর্তা জো চোল সু একপ্রকার হুঁশিয়ারির সুরে ওই বিবৃতিতে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলি দুইমুখো নীতি নিয়ে চলছে। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করলে অদূর ভবিষ্যতে বড় বিপদের মুখে পড়তে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলি।

এমনকি, তার আরও অভিযোগ, আমেরিকা এবং তার মিত্র দেশগুলিও এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, কিন্তু সেক্ষেত্রে জাতিসংঘ কোনও মন্তব্য করে না। যদিও জাতিসংঘের শুক্রবারের বৈঠকটি একদমই রুদ্ধদ্বার হয়েছে। বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনা চললেও সেই সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি।

সম্প্রতি গত একমাসে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। করোনা আবহে নাজেহাল হলেও অস্ত্র তৈরি থামাচ্ছে না উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহল থেকে বারবার বার্তা যাওয়া সত্ত্বেও অস্ত্রপরীক্ষা করা থেকে বিরত থাকতে নারাজ কিম জং উন।

উত্তর কোরিয়ার এই সর্বাধিনায়কের নেতৃত্বেই একের পর এক অস্ত্র পরীক্ষায় শক্তি প্রদর্শন করে চলেছে তারা। সম্প্রতি একবারে হলিউডের কায়দায় ট্রেন থেকে এক জোড়া ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া গত সপ্তাহেই উত্তর কোরিয়ার জাপাং প্রদেশ থেকে নিক্ষেপ করা হয়েছে স্বল্প দূরত্বের এক বিশেষ ক্ষেপণাস্ত্রও। আর এসব দেখেই নড়েচড়ে বসে আমেরিকাসহ বিশ্বের অন্য দেশগুলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইম বোমার সঙ্গে খেলছে জাতিসংঘ, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১