ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ দিনে ভারতে গেছে ১ হাজার ১০৮ টন ইলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

বেনাপোল বন্দর দিয়ে এ বছর (১১ দিনে) ভারতে ১ হাজার ১০৮ টন ইলিশ রপ্তানি হয়েছে। দেশে এবার ইলিশ উৎপাদন কম হওয়ায় সরকার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ রপ্তানি করতে পেরেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।

তিনি জানান, সরকার ১১৫ জন রপ্তানিকারককে ৪০ টন করে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিলো। যার মধ্যে থেকে ২০ জন রপ্তানিকারক গত ১১ দিনে ১ হাজার ১০৮ টন ইলিশ ভারতে রপ্তানি করেছে।

ইলিশ রপ্তানিকারক সততা ফিসের স্বত্ত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, গত বছরের তুলনায় এ বছর দেশে নদী ও সাগরে ইলিশ কম ধরা পড়েছে। এদিকে রপ্তানির নিদিষ্ট সময়ও শেষ হয়ে গেছে যার কারণে তারা অনুমোদনের ৪০ টনের মধ্যে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি করতে পেরেছে। এবং সরকার যদি আবার ইলিশ রপ্তানির সময় বাড়ায় তাহলে বাকি ইলিশ রপ্তানি করতে পারবে বলে জানান তিনি।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিলো বাংলাদেশ সরকার। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু নিদিষ্ট সময়ের মধ্যে রপ্তানিকারকেরা অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ ভারতে রপ্তানি করতে পেরেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১১ দিনে ভারতে গেছে ১ হাজার ১০৮ টন ইলিশ

আপডেট সময় ০৫:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১