ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সাথে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে যায় দুর্বৃত্তরা।

কিলবার্ন ও হ্যাম্পষ্টেডের লেবার দলীয় এই এমপি ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন বলে সূত্র জানিয়েছে।

তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা। তবে টিউলিপ বলেন, এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি তার কাজ করে যাবেন।

এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সাথে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের উপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গিয়েছে।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০১:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১