ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন সেনাদের ক্ষমতা শুধু হলিউডের ফিল্মেই: খামেনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন সেনাবাহিনীর শক্তিমত্তা কেবল হলিউডের সেলুলয়েডের পর্দাই দেখা যায়, বাস্তবতা ভিন্ন।

আফগানিস্তানে তালেবানের কাছে পরাজিত হয়ে তারা তা আরও একবার প্রমাণ করেছেন। খবর তাসনিম নিউজের।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র তালেবানকে ধ্বংস করার উদ্দেশ্যে ২০ বছর আগে আফগানিস্তান দখল করেছিল। গত দুই দশকে তারা গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে আর কিছুই উপহার দিতে পারেনি।

অবশেষে তারা সেই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। এ ঘটনায় বিশ্বের বহুদেশের শিক্ষনীয় বিষয় রয়েছে।

রোববার ইরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদের পাস-আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খামেনি ভার্চুয়ালি যুক্ত হন। ইরানের সর্বোচ্চ নেতা পদাধিকারবলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

আয়াতুল্লাহ খামেনি বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভরতার মাধ্যমে যেসব দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। নিরাপত্তা, যুদ্ধ ও শান্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতার পরিণতি মারাত্মক বিপর্যয় ছাড়া আর কিছু হয় না।

আমেরিকা ও ইউরোপের সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপের কোনো কোনো দেশ আমেরিকার পদক্ষেপকে পেছন থেকে ছুরিকাঘাত হিসেবে উল্লেখ করেছে। এসব দেশ এ কথা বলতে চেয়েছে যে, ইউরোপকে ন্যাটো তথা আমেরিকার ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মার্কিন সেনাদের ক্ষমতা শুধু হলিউডের ফিল্মেই: খামেনি

আপডেট সময় ০১:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১