ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি : নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক :

গত এক বছরে অভিনেত্রী নুসরাত জাহানের জীবনটা যেন একেবারেই বদলে গেছে। নিখিলের ঘর ছেড়েছেন। একা থেকেছেন। যশের সঙ্গে প্রেম নিয়ে নানা গুঞ্জন সহ্য করেছেন। আর অন্তঃসত্ত্বা হওয়ার পর তো নুসরাতের জীবনে এসেছিল ঝড়।

নানা দিক থেকে ধেয়ে আসছিল কটাক্ষ। কিন্তু নুসরাত একটিবারের জন্যও ভেঙে পড়েননি। উল্টো এসবকে তোয়াক্কা না করে নুসরাত এগিয়ে গিয়েছেন নিজের নিয়মে। আর এখন তো নুসরতের কোল আলো করে ছোট্ট ঈশান। নুসরাতের জীবন এখন ঈশানকে ঘিরেই।

ঈশান হওয়ার পর এটাই প্রথম পূজা নুসরাতের। তাই এই পূজা এবার নুসরাতের কাছে ভীষণ স্পেশাল। তাকে ঘিরে বিতর্কও এখন অনেকটাই কম। তাই তো ধীরে ধীরে এবারের পূজার জন্য তৈরি হচ্ছেন নুসরাত। নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন সাংসদ-অভিনেত্রী।

সম্প্রতি নুসরাত তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার এবারের পূজার সাজ। এটি বিজ্ঞাপনের ফটোশুট হলেও, এই ছবি পোস্ট করেই এতদিনের জমানো কথা শেয়ার করলেন নুসরাত।

ছবি আপলোড করে নুসরাত লিখলেন, ‘অনেক সমস্যার মধ্য়ে দিয়ে গিয়েছি আমি। তবুও মন ভাঙতে দিইনি। লড়ে গিয়েছি দুষ্টের সঙ্গে। একজন অভিনেত্রী হিসেবে, একজন জন প্রতিনিধি হিসেবে বরাবরই নিজের জায়গাটাকে ধরে রেখেছি। সবাই এইভাবেই লড়াই করে যান। দুষ্টের সামনে কোনো মতেই মাথা নত করবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি : নুসরাত

আপডেট সময় ১১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১