ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ ডোজ আসছে শনিবার

আকাশ জাতীয় ডেস্ক:

অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছাবে শনিবার (২ অক্টোবর)। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে শনিবার ( অক্টোবর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন দেশে পৌঁছাবে।

এ সময় ভ্যাক্সিন গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্না মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট কোভিড টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। আর এ পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ জনকে । এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন মোট ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনের। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ দশমিক ৩ ভাগ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ ডোজ আসছে শনিবার

আপডেট সময় ০৫:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১