ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে রক্ষা করল স্কুলছাত্র

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রের কারণে ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধ।

বৃহস্পতিবার সকালে আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বস্তা মাথায় নিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে একটি ট্রেন আসছিল। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ওই বৃদ্ধকে রক্ষা করতে দৌড়ে যায় কেফায়েত উল্লাহ নামে এক স্কুলছাত্র। এর পর ট্রেনে কাটা পড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধকে রেললাইন থেকে সরিয়ে আনে সে।

কেফায়েত উল্লাহ আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দেবে।

কেফায়েত উল্লাহ যুগান্তরকে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বন্ধুদের সঙ্গে সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে যাচ্ছিল। এ সময় ট্রেন আসার কারণে সিগন্যালে তাদের অটোরিকশা অপেক্ষা করছিল। এ সময় সে দেখতে পায়, একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে ট্রেনের সামনে যাচ্ছিল। তার কাঁধে একটি বস্তা। এ পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে সরিয়ে দেয় সে।

সে আরও জানায়, বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করা হয়েছিল ট্রেনের সামনে দিয়ে কেন হাঁটছিলেন। উত্তরে তিনি জানিয়েছেন— তিনি কানে শোনেন না।

কেফায়েত জানায়, হাতে সময় খুব কম থাকায় উনার নাম-পরিচয় জিজ্ঞাসা করা হয়নি। এ ঘটনাটি তার সঙ্গে থাকা অন্যরা ভিডিও করে। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।

জালালী ফুটবল একাডেমির পরিচালক শেখ সুরাফ জালালী বলেন, কেফায়েতের এমন সাহসিকতার জন্য একাডেমি থেকে তাকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ট্রেনে কাটা পড়া থেকে বৃদ্ধকে রক্ষা করল স্কুলছাত্র

আপডেট সময় ০১:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১