ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

পান দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার আমতলীতে ৮ বছরের ১ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রশিদ হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে আমতলী উপজেলার রায়বাল গ্রামে এ ঘটনা ঘটে।

আমতলী থানা ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রমের এক শিশু দাদার বাড়িতে যায়। দাদার বাড়ি থেকে ফেরার পথে পান বরজের সামনে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা-মাকে পান দেওয়ার কথা বলে বরজের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। ওই ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে ধর্ষক আব্দুর রশিদ পালিয়ে যান।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক ডা. সুমন খন্দকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।

এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির পিতা মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ রাতেই আব্দুর রশিদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাকে বরগুনা কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

পান দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ১১:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১