ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৃথিবীর ‘কান ঘেঁষে’ চলে গেল বৃহত্তম গ্রহাণু!

অাকাশ নিউজ ডেস্ক:

১ সেপ্টেম্বর শুক্রবার পৃথিবীর খুব কাছ থেকে চলে গেল এখন পর্যন্ত খুঁজে পাওয়া বৃহত্তম গ্রহাণু ফ্লোরেন্স। ভারতীয় সময় বিকেল প্রায় ৫.৩৫ নাগাদ এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ব।

মাত্র ৭০ লাখ কিলোমিটারের ব্যবধানে ফ্লোরেন্সকে দেখার সুযোগ পেলেন বৈজ্ঞানিকরা।
নাসা জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ছোট টেলিস্কোপের সাহায্যেই ফ্লোরেন্সকে দেখা যেতে পারে। পাইসিস অস্ট্রিনাস, ক্যাপ্রিকোর্নাস, অ্যাকুয়ারিয়াস এবং ডেলফিনাস তারা মণ্ডলের সামনে থেকে এই সাড়ে ৪ কিলোমিটার চওড়া গ্রহাণুকে সরে যেতে দেখা যাবে। ১৮৯০ সালের পর ফ্লোরেন্স পৃথিবীর এত কাছ থেকে পাশ কাটিয়ে গেল। এর পর ২৫০০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে নাসা।

১৯৮১ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিং অবজার্ভেটরি থেকে শেলটে ববি বাস এই গ্রহাণু খুঁজে পান। গ্রাউন্ড বেস রাডার পর্যবেক্ষণের জন্য ফ্লোরেন্স খুব ভালো টার্গেট বলে জানা গেছে। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্টস স্টাডিজ-এর ম্যানেজার পল শোডাস বলেন, ‘যবে থেকে নাসার এই প্রোগ্রাম চালু হয়েছে ফ্লোরেন্সই সব চেয়ে বড় গ্রহাণু যাকে ট্র্যাক করা গেছে। এ ছাড়াও বিভিন্ন সময় নানা গ্রহাণু পৃথিবীর কাছ থেকে যায়, কিন্তু তার বেশিরভাগই আকারে বেশ ছোট। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পৃথিবীর ‘কান ঘেঁষে’ চলে গেল বৃহত্তম গ্রহাণু!

আপডেট সময় ১১:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭