ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর

আকাশ বিনোদন ডেস্ক :

শ্রাবন্তী চ্যাটার্জির নতুন সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে এই মুহূর্তে তোলপাড় টলিউড। একদিকে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে শ্রাবন্তীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন তার সাবেক স্বামী রোশন সিং। সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন রোশন। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তীকে ঘিরে সম্পর্কে নির্দ্বিধায় একাধিক অভিযোগ এনেছেন তিনি।

একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন রোশন। যার বাংলা অর্থ, ‘প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছ? এরপরেও বলছ যে তুমি ছাড়া বাকি সবার দোষ?’ অর্থাৎ আকার ইঙ্গিতে যে এই অর্থবহ পোস্ট শ্রাবন্তীর জন্য তা বুঝতে বিশেষ দেরি হয়নি কারও।

এরপরেই এক সংবাদমাধ্যমের কাছে রোশন বলেন, তার শরীর নিয়ে বিশ্বস্ত বন্ধুদের কাছে বাজে কথা বলেছেন শ্রাবন্তী। তার মুখ থেকে নিজের কানে কিছু না শুনলেও, বন্ধুদের কথা বিশ্বাস করেছেন রোশন। তিনি আরও বলেন, শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে আমার শারীরিক অক্ষমতার কথা বলেছেন। এমন বিস্ফোরক মন্তব্যের পরেই নেট মাধ্যমে কড়া বার্তা দিলেন শ্রাবন্তী।

অভিনেত্রী সরাসরি জানালেন, জীবনের চলার পথে মানুষ চিনতে চিনতে এগিয়েছেন তিনি। এখন আর কাউকে সহজে ক্ষমা করবেন না তিনি।

অজ্ঞাত পরিচয়ের কোনও লেখকের লেখা কয়েকটি লাইন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘মেয়েটি এক সময়ে ক্ষমা করতে জানত। তখন তার মন বড় ছিল। মানুষের হাত ছেড়ে দেওয়া কাকে বলে, সে জানত না। কারণ সে তার ভালবাসার মানুষের মধ্যে কেবল ভালটুকুই দেখতে পেত। কিন্তু যেদিন থেকে সেই মানুষগুলি তার মনে আঘাত করল, মেয়েটিও তাদের হাত ছেড়ে দিতে শিখল।’

নিচে লেখা সাহসী মেয়ে। অর্থাৎ যাবতীয় প্রতিকূলতা সরিয়ে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে নিজেকেই ‘সাহসী’ আখ্যায়িত করলেন শ্রাবন্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

আর ক্ষমা করব না, কড়া বার্তা শ্রাবন্তীর

আপডেট সময় ১০:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১