ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করছেন মৌনী রায়

আকাশ বিনোদন ডেস্ক :

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগামী বছরের জানুয়ারিতে প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন মৌনী। দুবাইয়ে ব্যবসা করেন সূর্য। বেঙ্গালুরুর জৈন পরিবারে সন্তান তিনি। তাদের বিয়ের অনুষ্ঠান হবে দুবাই কিংবা ইতালিতে।

মৌনীর জন্ম পশ্চিমবঙ্গের কোচবিহারে। এ বাঙালি অভিনেত্রী বিদেশে বিয়ে সেরে কোচবিহারের বাড়িতেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এ অভিনয় করে প্রথম জনপ্রিয়তা পান মৌনী। এতে অভিনয় করে ২০১৬ সালে সেরা অভিনেত্রী হিসেবে আইটিএ পুরস্কার পান এ বাঙালিকন্যা।

ছোটপর্দা পেরিয়ে বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মৌনী। তার অভিনীত বলিউড সিনেমার মধ্যে রয়েছে ‘গোল্ড’, ‘লন্ডন কনফিডেনশিয়াল’।

মুক্তির অপেক্ষায় রয়েছে মৌনী অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা। করণ জোহর পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ে করছেন মৌনী রায়

আপডেট সময় ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১