ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৪

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৫৪ শতাংশ হয়েছে, যা গত জুলাই মাসে ৫ দশমিক ৩৬ শতাংশ ছিল। পয়েন্ট টু পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে জুলাইয়ের তুলনায় আগস্টে শূন্য দশমিক ১৮ শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।

বিবিএস’র তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৩ শতাংশ। এর আগে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৮০ শতাংশ।

আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭১ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। আগস্টে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২২ শতাংশ, যা জুলাইয়ে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ ছিল।

বিবিএস’র তথ্যে আরও দেখা গেছে, আগস্ট মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। এ মাসে শহর এলাকায় খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক শূন্য ২ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৯ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৪

আপডেট সময় ০৯:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১