ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড, জরিমানা ১২ লাখ

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ নামে এক যুবককে দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন-জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি বড়াইল পাড়ার মামুন আকন্দের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মোমিন আকন্দ ওই ছাত্রীকে প্রায় সময় প্রেম নিবেদন করে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর স্থানীয় স্কুল গেটের সামনে থেকে তাকে আসামি মোমিন ও তার ৬ সহযোগী অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে ৩ মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন এবং অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক আসামি মোমিন আকন্দকে ওই মামলায় পৃথক দুটি ধারায় ৬০ বছর জেল এবং ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরের জেল প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেনা কবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড, জরিমানা ১২ লাখ

আপডেট সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১