ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার ইচ্ছা নেই: গ্রিসের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেছেন, তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা তার দেশের নেই।

গ্রিসের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম ইআরটির সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গ্রিসের প্রধানমন্ত্রী বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন। সেখান থেকে তিনি গণমাধ্যমে তুরস্কের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে নানা কথা বলেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেন, আমার বিশ্বাস তুরস্ক বুঝতে পেরেছে, পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা কারও জন্য ভালো হবে না। এ সময় তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার বিষয়ে গ্রিস আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।

গ্রিসের এই প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয়, শরণার্থীর মতো সাধারণ সমস্যা সমাধানে গ্রিস-তুরস্ক একসঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। পরস্পর সম্মান ও বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের অংশ হিসেবে গ্রিস ও তুরস্ক অর্থনৈতিক সহযোগিতা সম্ভব। পূর্ব ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন মেনে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি তুরস্কের সঙ্গে নানা বিষয়ে ইউরোপের দেশ গ্রিসের মতবিরোধ দেখা দেয়। জলসীমা নিয়ে গ্রিস-তুরস্ক দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তুরস্ক ভূমধ্যসাগরের একটি এলাকায় গ্যাস ড্রিলিং জরিপের জন্য একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেয়। এই ঘোষণার পরই গ্রিসের সঙ্গে তাদের তীব্র দ্বন্দ্ব তৈরি হয়। কারণ তুরস্কের দক্ষিণ উপকূলের কাছাকাছি ওই জায়গাটি গ্রিসেরও একটি দ্বীপের নিকটবর্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার ইচ্ছা নেই: গ্রিসের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১