ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশরাফ গনির ফেসবুক থেকে তালেবানকে স্বীকৃতির আহ্বান!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তালেবানকে স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে। পরে এ বিষয়ে সতর্ক করেছেন তিনি।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, সোমবার আশরাফ গনি তার ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করেছেন। এর কয়েক মিনিট আগে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালেবানকে স্বীকৃতির আহ্বান জানানো হয়।

ফেসবুকে বিবৃতিটি প্রকাশের কয়েক মিনিটের মাথায় আশরাফ গণির টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, গনির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পূর্ণমূল্যায়নের আগ পর্যন্ত ওই পেজটিতে প্রকাশিত সব কন্টেন্ট বৈধ নয়।

পরে আশরাফ গনি তার ফেসবুক পেজে লিখেছেন, তার পেজটি হ্যাক হয়েছিল। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি। তবে এনিয়ে নতুন কোনও টুইট করেননি তিনি।

‘তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করছে’ এমন খবর প্রকাশ হওয়ার পর গত ১৫ আগস্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। প্রথমে খবর বের হয় তিনি তাজিকিস্তান পালিয়ে গেছেন। পরবর্তীতে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) আশ্রয় নিয়েছেন।

আফগানিস্তানের সাধারণ মানুষ তালেবানের ক্ষমতা দখলের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালানোর জন্য আশরাফ গনিকে ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেন। দেশত্যাগ করার আশরাফ গনি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

তবে পালিয়ে যাওয়ার ৪ দিন পর এক ভিডিও বার্তায় আশরাফ গনি বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। তালেবানের কাবুল দখলের মুখে ব্যাপক রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি।

বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে দেশ ছাড়ার অভিযোগ অস্বীকার করে আশরাফ গনি বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়া থাকায় সম্পত্তি ও গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আশরাফ গনির ফেসবুক থেকে তালেবানকে স্বীকৃতির আহ্বান!

আপডেট সময় ০১:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১