ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীমনির গাড়ি-মোবাইল ফেরত দেওয়ার সুপারিশ

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির জব্দ করা গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে এ প্রতিবেদন জমা দেন।

সোমবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ জব্দ করা ১৬টি আলামত তাকে (পরীমনিকে) ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘যদি পরীমনিকে তার জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’

পরীমনির এ আইনজীবী বলেন, আগামীকাল তার জব্দকৃত মালামাল ফেরতের জন্য আদালতে দরখাস্ত করা হবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমনির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরীমনির গাড়ি-মোবাইল ফেরত দেওয়ার সুপারিশ

আপডেট সময় ১০:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১