ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাতৃত্বের এক মাস উদযাপনে নুসরাতের জন্য কেক উপহার

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান এখন পুত্র সন্তানের মা। গত মাসের আজকের এ দিনে কলকাতার বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান ঈশানের জন্ম দেন নুসরাত।

এক মাস বয়স পূর্ণ হলো ঈশানের। এদিন মাতৃত্বের এক মাস পূর্তি কেক কেটে উদযাপনও করেছেন নুসরাত। ছোটখাটো পার্টি হয়েছে পরিবারের অভ্যন্তরে। তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নুসরাত। তবে ঈশানের কোনও ছবি প্রকাশ করেননি।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, আকাশি রঙের কেক আনানো হয়েছে ঈশানের জন্য। তার উপরে মেঘ, চাঁদ, তারা। কেকের পাশে লেখা ঈশানের নাম। নীচে লেখা রয়েছে, ‘হ্যাপি ফার্স্ট মান্থ’!

জানা গেছে ঈশানের এক মাস বয়স উপলক্ষে কেকটি পাঠিয়েছেন নুসরাতের ঘনিষ্ঠ বান্ধবী প্রভা আগারওয়াল। কেকের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারের সময় ট্যাগ দিয়েছেন বান্ধবী প্রভাকে। এর আগে ঈশান জন্মের পরও অনেকগুলো উপহার পাঠিয়েছেন প্রভা।

এদিকে, এখনও নুসরাত নিজে মুখে ছেলের পিতৃপরিচয় নিয়ে কিছু বলেননি। তবে কলকাতা পৌরসভায় ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে বাবার নামের স্থলে প্রেমিক যশ দাশগুপ্তের নাম লিখেছেন নুসরাত। সেই থেকে জানা গেছে ঈশানের বাবা যশ দাশগুপ্তই।

অন্যদিকে এরইমধ্যে মা হওয়ার পর ফটোশুটে অংশ নিয়েছেন নুসরাত। আর আগামী ১ অক্টোবর থেকে ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিবেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাতৃত্বের এক মাস উদযাপনে নুসরাতের জন্য কেক উপহার

আপডেট সময় ১০:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১