ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দরজা ভেঙে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে ঘরের দরজা ভেঙে সালেহা বেগম (৬৭) নামে এক নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে নিজ বাসভবন ‘শুভ্র নীড়’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সালেহা নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে মৃত আব্দুল মতিন হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করেন। পরে প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে সেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কে কেনা জমিতে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করতেন। তার স্বামী ও প্রতিবন্ধী ছেলে মারা যাওয়ার পর দুই মেয়ে সূচী ও সুমাকে নিয়ে থাকতেন। বড় মেয়ে সুমার বিয়ে হলে ছোট মেয়ের সঙ্গে থাকতেন তিনি।

দুই দিন আগে অফিসের কাজে সূচী ঢাকায় যান। রবিবার বাসায় ফোন দিয়ে মাকে না পেয়ে পাশের বাসিন্দা রশিদের স্ত্রী হেলেনাকে ফোন করে খোঁজ নিতে বলেন। কিন্তু অনেক রাত হওয়ায় হেলেনা তখন খোঁজ না নিয়ে সকালে পাশের আরেক বাসিন্দা ব্যাংকার হাকিমকে সঙ্গে নিয়ে বাসায় যান। বাসার বাইরে গেট বন্ধ থাকায় কলিং বেল দিয়েও কোন সাড়া শব্দ না পাননি। পরে মই এনে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে ৯৯৯ এ ফোন দিলে কাউনিয়া থানা পুলিশ এসে দরজা ভেঙে সালেহার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

ওসি আরও জানান, তার মেয়েরা আসার পর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দরজা ভেঙে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১