ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতির তালিকা প্রণয়ন করে সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এসব অনিবন্ধিত সুদি প্রতিষ্ঠান লোন দিয়ে অনৈতিক কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে জানান রিটকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে গত ৭ আগস্ট সারাদেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়।

রিটে ৬৪ জেলার ডিসি ও এসপিকে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিটটি দায়ের করেছেন।

প্রসঙ্গত দেশের বিভিন্ন স্থানে বেসরকারি সংস্থা ও সমিতির নামে সুদের ব্যবসা চালিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি। অভাবগ্রস্ত মানুষ তাদের খপ্পরে পড়ে সুদের জালে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১