ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া থেকে আরও এস-৪০০ কেনার কথা ভাবছে তুরস্ক: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের জোর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় দফায় আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে তুরস্ক।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজের সাংবাদিক মার্গারেট ব্রেননকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তুর্কি প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

এরদোগান বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে।

মার্গারেটের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগ দেওয়া হয়নি আমাদের। একই সঙ্গে ১.৪ বিলিয়ন ডলার অর্থ পরিশোধের পরও এফ-৩৫ যুদ্ধবিমানের ডেলিভারি দেয়নি যুক্তরাষ্ট্র।

এর আগে নিউইয়র্কে এরদোগান সাংবাদিকদের বলেছিলেন, বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি। যদিও ১৯ বছর ধরে পূর্বের মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো ছিল।

তিনি বলেন, আমি জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি। কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে শুরু করেছি, সেটি বলতে পারব না। ১৯ বছর দায়িত্ব সামলানোর পর আমি এ কথা বলতে পারি না যে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি।

সেই সময় ফের এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার বিষয়ে এরদোগান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে, তুরস্ক এস-৪০০ চুক্তি থেকে পেছনে সরে আসবে না।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়ায় ওয়াইপিজিকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে নাখোশ তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া থেকে আরও এস-৪০০ কেনার কথা ভাবছে তুরস্ক: এরদোগান

আপডেট সময় ০১:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১