ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জামার্নির জাতীয় নির্বাচনে প্রাথমিক ফলে বিজয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে গিয়েছে৷ জোট সরকার গঠিত হবে কি না সে বিষয়টি এখনো অস্পষ্ট।

এই ফলে দেখা যাচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫.৭ শতাংশ), খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ/সিএসইউ (২৪.১ শতাংশ), সবুজ দল (১৪.৮ শতাংশ), মুক্ত গণতন্ত্রী এফডিপি (১১.৫ শতাংশ), অভিবাসনবিরোধী এএফডি (১০.৩ শতাংশ), বাম দল (৪.৯ শতাংশ) ও অন্যান্য (৮.৬ শতাংশ) ভোট পেয়েছে৷ খবর ডয়চে ভেলের

চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। চূড়ান্ত ফলের পরই এসপিডি নতুন সরকার গঠনের জন্য জোটের আলোচনা শুরু করবে। এর মাধ্যমে ১৬ বছর পর মার্কেল অবসর নেয়ায় নতুন চ্যান্সেলর পাবে জার্মানি।

সামাজিক গণতন্ত্রী দল এসপিডি প্রাথমিক ফলে পাওয়া জয় উদযাপন করলেও চূড়ান্ত ফলের দিকে চেয়ে আছে। কারণ সামান্য ব্যবধান থাকায় ফল নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তারা।

এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷

সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য ‘আমরা যতটুকু পারি’ চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না৷

লাশেট বলেন, ‘আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

সবুজ দলের চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক জানান, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তার দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম৷ আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল৷’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে প্রাথমিক ফলে জয়ী এসপিডি, পিছিয়ে মার্কেলের দল

আপডেট সময় ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১