ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালালে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আনুমানিক ৭০০ জন ফিলিস্তিনি জড়ো হয়েছিল। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওওদেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আহমদ জাহরান, মাহমুদ হামিদান ও জাকারিয়া বাদওয়ান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বুরকিন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে যাওয়া হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি এ ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।

তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রও। অবশ্য তাদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে হামাসকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সংগঠনটি পশ্চিম তীরে শক্তি অর্জন করতে চাইছে বলে অভিযোগ তাদের।

ইসরায়েলের প্রধান রেডিও স্টেশন এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের সদস্যদের ধরার লক্ষ্যে পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৬:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১