ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

চ্যাটে বাধা দেয়ায় ঘুষি মেরে স্বামীর দাঁত ভাঙলেন স্ত্রী!

আকাশ নিউজ ডেস্ক: 

অনলাইনে ডুবে থাকা এখন আসক্তিতে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজন-অপ্রয়োজনে মানুষের ব্যস্ততা। যা পারিবারিক জীবনে প্রভাব ফেলছে। এ নিয়ে প্রায়ই বিভিন্ন অঘটন সামনে আসে। যেমন সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটে বাধা দেয়ায় ঘুষি মেরে স্বামীর দাঁত ভেঙে দিলেন স্ত্রী। ভারতের শিমলায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। এ ঘটনায় স্ত্রীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবারএ ঘটনা ঘটে। এর পরদিন শিমলার থিওগ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তি পুলিশকে জানান, তার স্ত্রী মোবাইলে আসক্ত। ক্রমাগত হোয়াটসঅ্যাপে চ্যাট করতে থাকেন। বৃহস্পতিবার স্ত্রী যখন হোয়াটসঅ্যাপে মগ্ন ছিলেন, তখন তিনি বাধা দিতে যান। এতেই স্ত্রী ক্ষিপ্ত হয় এবং ঘুষি মেরে তার দাঁত ভেঙে দেন।

এছাড়াও অভিযোগ করেন, স্বামীকে লাঠি দিয়েও মারধর করেছে ওই স্ত্রী। এতে হাসপাতালে নিতে হয় ওই ব্যক্তিকে। প্রাথমিক চিকিৎসা শেষে সোজা থানায় হাজির হন তিনি। অভিযোগ দায়ের করেন স্ত্রীর বিরুদ্ধে। স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে থিয়োগ থানার পুলিশ।

শিমলার পুলিশ সুপার মণিকা জানান, স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই নারী এমন কাজ করলেন তা খতিয়ে দেখা হবে। নারীকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগকারী স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

চ্যাটে বাধা দেয়ায় ঘুষি মেরে স্বামীর দাঁত ভাঙলেন স্ত্রী!

আপডেট সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১