ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিরাপদ নয় প্যাটার্ন লক!

অাকাশ নিউজ ডেস্ক:

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় নিরাপত্তা ব্যবস্থা স্ক্রিন প্যাটার্ন লক অনেকটাই অনিরাপদ বলে বলছেন গবেষকরা।
ইউএস নেভাল অ্যাকাডেমি ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টির নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্যাটার্ন লকটি অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যেমন, পাসওয়ার্ড বা পাসকোডের চেয়ে অনিরাপদ। তবে হ্যাকিং বা অন্যান্য নিরাপত্তা ত্রুটির কারণে প্যাটার্ন লক অনিরাপদ নয়, বরং ব্যবহারের সময় কারও চোখে পড়ে যাওয়ার কারণেই এই বিপত্তির শুরু বলে জানাচ্ছেন গবেষকরা। পাঁচ থেকে ছয় ফুট দূরত্বে থাকা কিছু দর্শকের সামনে তারা ফোনের ছয় পয়েন্ট বা তারও বেশি পয়েন্টের প্যাটার্ন লক, পাসওয়ার্ড ও ৬ সংখ্যার পাসকোড সংবলিত ফোন আনলক করেন। আনলক করার প্রক্রিয়াটি একবার দেখানোর পর দর্শকদের একই ফোন আনলক করতে দেয়া হলে দুই-তৃতীয়াংশ প্যাটার্ন লক করা ফোন তারা আনলক করতে সক্ষম হন। যেখানে পাসকোড দেখে আনলক করতে সমর্থ হন প্রতি ১০ জনে একজন। গবেষণাটিতে সরাসরি অংশ নেন এক হাজার ১৭৩ স্বেচ্ছাসেবী ও ৯১ জন অনলাইন দর্শক।
সেক্ষেত্রে যাদের প্যাটার্ন ছাড়া চলবেই না তাদের বলা হয়েছে প্যাটার্নের লাইনগুলো অন্তত বন্ধ করে রাখার জন্য। তবে র‌্যান্ডম কিপ্যাড ও ৬ ডিজিটের পিনকোড ব্যবহার যে কোনো প্যাটার্নের চেয়েই উত্তম। ওয়্যার্ড অবলম্বনে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ নয় প্যাটার্ন লক!

আপডেট সময় ১১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭