ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করে, জাতিসংঘে মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করতে পারে সে ব্যাপারে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় দেওয়া ভাষণে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের কাছেও সন্ত্রাসবাদীরা বিপজ্জনক। আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করতে পারে। আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ছয় লাখের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য তিন কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ভারতীয়ের উন্নয়ন হলে পৃথিবীরও উন্নয়ন হবে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।’

গোটা দুনিয়ার সংস্থাগুলোকে ভারতে এসে টিকা তৈরির আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘আসুন ভারতে টিকা তৈরি করুন। গোটা বিশ্বের মধ্যে ভারত ডিএনএ টিকা তৈরি করেছে।’

করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদি। গোটা বিশ্ব এই মহামারি মোকাবিলা করছে জানিয়ে তিনি বলেন, এমন মহামারি গত ১০০ বছরে আসেনি।

ভারতের রাজনৈতিক ব্যবস্থা কীভাবে জনগণকে ক্ষমতায়ন করেছে এবং জনগণের জন্য ‘ন্যায়সঙ্গত উন্নয়ন’ নিশ্চিত করা হয়েছে তার উদাহরণ মোদি তার ভাষণে তুলে ধরেন। ভারতকে গণতন্ত্রের জননী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, গণতন্ত্র দিতে পারে। হ্যাঁ, গণতন্ত্র পৌঁছে দিয়েছে।’

নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে মোদি বলেন, ‘আমাদের গণতন্ত্রের শক্তি এই সত্য দিয়ে প্রমাণিত যে, একটি ছোট ছেলে যে তার বাবাকে চায়ের দোকানে সাহায্য করত, সে এখন চতুর্থবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানকে যেন সন্ত্রাসবাদীরা ব্যবহার না করে, জাতিসংঘে মোদি

আপডেট সময় ১০:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১