ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুক লাইভে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি শাবনূরের

আকাশ বিনোদন ডেস্ক :

প্রায় এক যুগ ধরে রূপালি পর্দায় অনুপস্থিত ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর।

দীর্ঘ দিন ধরে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পারিবারিক জীবন নিয়েও ছিলেন ঝামেলায়। ভক্তদের সঙ্গে দূরত্ব ঘোচাতে প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন শাবনূর।

প্রথমবার লাইভে এসেই হুশিয়ারি উচ্চারণ করেছেন নব্বইয়ের এই জনপ্রিয় নায়িকা। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার নামে ফেক আইডি চালু করেছেন তাদের বিরুদ্ধে এই সতর্ক বার্তা দিয়েছেন শাবনূর।

শাবনূর জানান, আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, আমার নামে ফেসবুকে কে বা কারা নানান আইডি চালু রেখেছেন। আমার নাম ভাঙিয়ে টাকাপয়সা চাওয়াসহ নানা ধরনের অন্যায় কাজ করে আসছেন। এদিকে ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকেই কপিরাইট ক্লেইম দিচ্ছে! এই সব অসাধু ব্যক্তিকে আমি সতর্ক করে বলছি, আপনাদের বিরুদ্ধে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। আগেভাগে বিষয়টা জানিয়ে দিলাম। পরে নাহয় বলবেন, আইনি পদক্ষেপ নেওয়ার আগে জানালাম না কেন? আমি আসলে আপনাদের ভালোবাসি। আপনারাও এই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা আশা করতেই পারি।

লাইভে ভক্তদের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় ধরে আড্ডা দেন শাবনূর। তিনি বলেন, অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। এর আগে অফিশিয়াল ফেসবুক পেজও করেছি, ইনস্টাগ্রামেও আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এত দিন এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আমার আপডেট জানতে চাইতেন। তো এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।

শাবনূর জানান, ফেসবুক লাইভে এসেছেন সবাইকে আসল শাবনূরের উপস্থিতি জানান দিতে। কেউ যাতে প্রতারিত না হন, সেটাই জানাতে।

লাইভে শাবনূরকে এক ভক্ত প্রশ্ন করেন, আপনি আবার সিনেমায় কাজ করবেন কি না, করলেও বাণিজ্যিক নাকি বিকল্প ধারার সিনেমায় কাজ করবেন?

জবাবে শাবনূর বলেন, যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারাই আমাকে বেশি ভালবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করব। যদি ভাল গল্প পাই, অবশ্যই আমি কাজ করব।

আবেগী কণ্ঠে শাবনূর বলেন, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ফেসবুক লাইভে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি শাবনূরের

আপডেট সময় ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১