ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসক সংকটের চিত্র দেখে অবাক স্বাস্থ্য সচিব

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, বরিশালে চিকিৎসকের প্যাটার্ন দেখে আমরা খুবই হতাশ। পটুয়াখালী মেডিকেল কলেজে ৫৮ জনের স্থলে আছেন ১২ জন, বরিশালে ২২৪ জনের স্থলে ১৫০ জন। খুবই নাজুক অবস্থা; এটা দেখে নিজের কাছে কষ্ট লেগেছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করব স্বল্পসময়ের মধ্যে এর সমাধান করার। চিকিৎসক-নার্সদের সংকট নিরসনে নিয়োগ দেওয়া হচ্ছে এবং হয়েছে। নতুন চিকিৎসকরা আগামী অল্পদিনের মধ্যে যোগদান করলে অনেক সমস্যার সমাধান হবে।

শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সমন্বিত কোভিড ব্যবস্থাপনা বরিশাল মডেল বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে আমরা দ্রুত অক্সিজেনারেটর আমদানি করছি। এই মেশিন বাতাস থেকে প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে। এই একটি মেশিন ১০০ জনকে অক্সিজেন দিতে সক্ষম। ইতোমধ্যে আমরা ৩টি অক্সিজেনারেটর আমদানি করছি। যেগুলো চট্টগ্রাম, রাজশাহী ও গোপালগঞ্জে ব্যবহৃত হচ্ছে। আরও ৮০টি মেশিন আমদানি করা হচ্ছে। দ্রুতই বরিশালবাসী অক্সিজেনারেটর পাবেন।

লোকমান হোসেন মিয়া আরও বলেন, করোনা কাউকেই করুণা করে না। ঢাকা শহরে এখন যত রোগী ভর্তি আছে সব গ্রামের। আমি রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিজিট করে এ তথ্য জেনেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এসএম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এমডি আব্দুস সালাম এবং ইউনিসেফ বাংলাদেশ হেলথ সেকশন চিফ সানজানা ভার্দওয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চিকিৎসক সংকটের চিত্র দেখে অবাক স্বাস্থ্য সচিব

আপডেট সময় ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১