ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিন ভূ-খণ্ড ছেড়ে যেতে ইসরায়েলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে ইসরায়েলকে এক বছর সময় দিয়েছেন ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস। শুক্রবার তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেওয়া হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে মাহমুদ আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।

তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটামও দিয়েছেন।
তিনি বলেন, “আমরা দখলদার শক্তি ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।”

আব্বাস আরও বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছরজুড়ে কাজ করতে ’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরায়েলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?

ফিলিস্তিনি এই নেতা আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে। তবে ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরায়েল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিন ভূ-খণ্ড ছেড়ে যেতে ইসরায়েলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

আপডেট সময় ০১:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১