ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দিল্লির আদালতের ভেতরে গোলাগুলি, নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের দিল্লির একটি আদালতের ভেতরে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উত্তর দিল্লির রোহিণী আদালত কক্ষে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র ওরফ গোগীকে দুপুরে দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসে পুলিশ। ২০৬ নম্বর কোর্টে তার শুনানি চলছি। এ সময় গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের দুজন সদস্য আইনজীবীর পোশাকে আদালতে প্রবেশ করেন।

আদালত কক্ষের কাছে গিয়ে গোগীর ওপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন গোগী। এ সময় পুলিশের পাল্টা পুলিশের হামলাকারীদের দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিও দেখা যায়, একই কক্ষের বাইরে থেকে ভেতরে গুলি ছুড়ছেন পুলিশের এক সদস্য। এ সময় অনেকে দৌড়াদৌড়ি করছেন।

২০২০ সালে গোগীকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডজনখানেক চাঁদাবাজি ছাড়াও ডাকাতি ও গাড়ি চুরির মামলা চলছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির আদালতের ভেতরে গোলাগুলি, নিহত ৩

আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১