ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ায় একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয় প্লেনটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তনভ এএন-২৬ প্লেন রাশিয়ার পূর্বাঞ্চলে বুধবার বিধ্বস্ত হয়েছিল। রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করা একটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক। এটি ৪২ বছরের পুরোনো একটি প্লেন। এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। প্লেনটি উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই। প্লেনটিতে ছয় জন আরোহী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, নিহত ৬

আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১