ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাগলের মাছ খাওয়ার ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক:

কথায় আছে, ছাগলে কী না খায়। কিন্তু ছাগলের মাছ খাওয়ার বিষয়টি কল্পনা করাটাও কষ্টকর। তৃণভোজী ছাগল ঘাস কিংবা লতাপাতা ছেড়ে মাছ-মাংস খায় কী না প্রশ্ন করা হলে একশ জনের মধ্যে ৯৯ জনই উত্তর দেবেন, না। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে পুরোপুরি নতুন একটি বিষয় প্রত্যক্ষ করেছেন নেটিজেনরা।

কয়েকদিন আগে ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করা হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, তৃণভোজী প্রাণী হিসেবে পরিচিত ছাগল একটি পাত্র থেকে কাঁচা মাছ তুলে নিয়ে খাচ্ছে। ওই ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি অনেকে।

আমিষভোজী ওই ছাগলকে দেখে নেটিজেনরা হতভম্ব হয়ে গেছেন। কারণ ছাগল সাধারণত ঘাস, পাতা কিংবা শস্য খেয়ে জীবন ধারণ করে। তাই স্বাভাবিক ভাবেই ছাগলেও মাছ খাওয়ার ওই ভিডিও আলোচনায় এসেছে। ওই ভিডিও ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।

তবে কবে, কোথা থেকে ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। জানা যায়নি, ছাগলের এমন আচরণের পেছনের কারণ।

কোনো প্রাণী ব্যতিক্রমী কিছু করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এসব ভিডিও দেখতে পছন্দও করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাগলের মাছ খাওয়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১