ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কারাবাসের পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

কারাবাসের পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রীতিলতা’ সিনেমার টিম। এতে উপস্থিত থাকবেন আলোচিত এ চিত্রনায়িকা পরীমনি।

মাদক মামলায় ২৭ দিন কাশিমপুরের মহিলা কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন পরীমনি। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। মূলত সিনেমাটির বিষয় নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো বাকি রয়েছে বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবাসের পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন পরীমনি

আপডেট সময় ১০:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১