ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকাকে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লন্ডনে সাবিনা নেসা নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের দিন ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে আরও তদন্তের স্বার্থে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত শনিবার ২৮ বছর বয়সী সাবিনার লাশ দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুকের কিটর পার্কে এক ব্যক্তি প্রথম দেখতে পান। ঘটনাস্থল তার বাসা থেকে ৫ মিনিটের হাঁটা দূরত্ব।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টায় (ব্রিটিশ সামার টাইম) তার এস্টেল রোডের বাড়ি থেকে বের হওয়ার পরপরই সাবিনাকে আক্রমণ করা হয়েছিল।

সাবিনা নিসার আত্মীয় জুবেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‌এ ঘটনায় সাবিনার বাবা-মা এখনো স্বাভাবিক হতে পারছেন না। ব্যস্ততম পার্কে এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। কিছু খারাপ মানুষের শিকার হলো সাবিনার মতো একটি মেয়ে।

লন্ডনের ডিটেকটিভ চিফ সুপারেনটেনডেন্ট ট্রেভর লরি এক সংবাদ সম্মেলনে বলেন, ‌পুলিশ বিশ্বাস করে যে, সাবিনা নেসাকে একজন অপরিচিত ব্যক্তি আক্রমণ করেছিল। এটি অবশ্যই তদন্তের একটি লাইন, যা আমরা খতিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকাকে হত্যা

আপডেট সময় ১০:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১