ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েরোগা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। এদিন প্রথম বিশ্বনেতা হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

মঙ্গলবার ব্রাজিল সরকার বলেছে, ইতোমধ্যে করোনার ভ্যাকসিন নেয়া কুয়েরোগা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্কে আসার পর ব্রাজিলের প্রতিনিধি দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন কুয়েরোগা।

কুয়েরোগা বিভিন্ন ইভেন্টে তার দেশের প্রেসিডেন্ট বোলসোনারোর সঙ্গে অংশ নিয়েছেন। এর মধ্যে গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেন বোলসোনারো। তখন উপস্থিত ছিলেন কুয়েরোগা।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রতিনিধি দলের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কুয়েরোগার শারীরিক অবস্থা ভালো।’

করোনা মোকাবেলায় সারাবিশ্ব যখন টিকার উপর ব্যাপকভাবে নির্ভর করছে সেই সময় টিকা না নিয়ে এমন বৈশ্বিক একটি ইভেন্টে হাজির হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি জাইর বোলসোনারো ঘোষণা করেছিলেন যে, ‘আমার করোনার টিকা নেয়ার প্রয়োজন নেই। ইতোমধ্যে আমার শরীরে কোভিড-১৯ ইমিউনিটি তৈরি হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১