ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

পপি নিরুদ্দেশ, নাকি মা হতে চলেছেন?

আকাশ বিনোদন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি কয়েক মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন। কখনো শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন, আবার শোনা যাচ্ছে মা হতে চলেছেন। নানান মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। কিন্তু পপি না থাকার কারণে নানাভাবে আটকে আছে কয়েকটি সিনেমা।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় পপি সর্বশেষ যে সিনেমা পূর্ণাঙ্গভাবে শেষ করেছিলেন সেটি হলো ‘সাহসী যোদ্ধা’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সিনেমাটিতে পপিকে নিয়ে কাজ করাই ছিল আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে সিনেমাটি শেষ করেছি। পপি ডাবিংও করেছেন। আশা করছি, আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেব।’ পপিকে নিয়ে রাজু আলীম শুরু করেছিলেন ‘প্রজাপতি’ নামের একটি সিনেমা।

আমিরুল ইসলাম শোভা শুরু করেছিলেন, ‘সেভ দ্য লাইফ’ এবং আরিফ শুরু করেছিলেন ‘শরৎচন্দ্র কাঠগড়ায়’। এ ছাড়াও আরও কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা।

নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীরেরও পপিকে নিয়ে কয়েকটি নাটক নির্মাণের পরিকল্পনা ছিল। কারণ বিশেষ বিশেষ দিবসে হাসান জাহাঙ্গীর পপিকে নিয়ে নাটক নির্মাণ করে থাকেন।

নারীপ্রধান গল্পের সিনেমাতে অভিনয় করে পপি প্রশংসিত হয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘ ডাকুরানী’, ‘গার্মেন্টস কন্যা’, ‘বস্তির রানী সুরিয়া’।

পপি অভিনীত ‘রানী কুঠির বাকী ইতিহাস’ সিনেমাটি দেখে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই। এক অনুষ্ঠানে এ টি এম শামসুজ্জামানের সামনেই পপিকে সরাসরি তাঁর অভিনয়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

পপি নিরুদ্দেশ, নাকি মা হতে চলেছেন?

আপডেট সময় ১০:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১