ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রথমবারের মতো জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন জো বাইডেন। ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, এর মধ্যে ছিলোন ফিলিস্তিন-ইসরায়েল সমস্যাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। খবর আরব নিউজের।

এভাবে জাতিসংঘের প্রথম ভাষণে গতকাল মঙ্গলবার রাতে ৭৬তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন তিনি। বাইডেন বলেন, আমি বিশ্বাস করি, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে।

এসময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা ১০ হাজার কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য আর্থিকভাবে অস্বচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে দাবি করে জো বাইডেন বলেন, তার দেশ এখন পর্যন্ত কোনও পূর্বশর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনাভাইরাসের ৫০ কোটি ডলার টিকা প্রদান করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন

আপডেট সময় ০৬:১৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১