ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বে ক্ষুধা মোকাবেলায় ১০ বিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হয়েছে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। অধিবেশনে শুরুতে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পর সদস্য দেশগুলোর মধ্যে প্রথম বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এরপর বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বে ক্ষুধা নিবারণের জন্য যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে।

জো বাইডেন বলেন, ‘বর্তমানে বিশ্বে প্রতি তিনজনে একজন পর্যাপ্ত খাবার পায় না। গত বছর যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে যে, অপুষ্টি মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। আমরা নিশ্চিত করতে চাই যে, বিশ্বের সব প্রান্তের মানুষ যেন খাবার পায়। এই সমস্যার টেকসই সমাধান যেন করা যায়।’

এ সময় তিনি ঘোষণা করেন, ক্ষুধা নিবারণ ও খাদ্য পদ্ধতিতে দেশে এবং দেশের বাইরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চায়। যাতে করে যেকোনো একটি দেশ কৃত্রিমভাবে সুবিধা না নিতে পারে। প্রতিটি দেশের ন্যায্যভাবে প্রতিযোগিতা করার অধিকার আছে।’

করোনাভাইরাস নিয়ে জো বাইডেন বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক সমস্য অস্ত্র, গোলাবারুদ দিয়ে মোকাবেলা করা সম্ভব না। বোমা ও ‍বুলেট আমাদের করোনা থেকে রক্ষা করতে পারে না। এই মহামারি মোকাবেলায় আমাদের যৌথ প্রচেষ্টা দরকার। করোনা মোবাবেলায় আমাদের অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। এছাড়া করোনা পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতিতে উন্নতি করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে ক্ষুধা মোকাবেলায় ১০ বিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১