ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

শার্ট-হেলমেট পরে পুরুষ সেজে গরু চুরি!

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় প্যান্ট, শার্ট ও হেলমেট পরে পুরুষ সেজে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে ট্রাক মালিক গ্রেফতার করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে তাকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিকালে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ খবর পাঠানোর সময় তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছিল।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুরুষের ছদ্মবেশে ওই নারী নিজের ট্রাক নিয়ে, গরু চোর স্বামী, চালক ও হেলপারের সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, খাদিজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের ইয়াসিন আলী স্ত্রী। ওই নারীর ট্রাক ব্যবসা রয়েছে। ইয়াসিন এলাকায় গরু চোর হিসেবে পরিচিত।

গত সপ্তাহে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রথবাড়ি এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ ট্রাক জব্দ করা হয়।

পরে তদন্তে জানা যায়, ওই ট্রাকের মালিক খাদিজা বেগম। খাদিজা প্যান্ট, শার্ট ও হেলমেট মাথায় দিয়ে পুরুষ সাজতেন। এরপর স্বামী ইয়াসিনের সাথে নিজেদের ট্রাকে বের হতেন। পথিমধ্যে গরু দেখলে বা তাদের সোর্সের মাধ্যমে কোথায় গরুর সন্ধান পেলে সেখানে যান।

এরপর তারা চালক সিরাজুল ইসলাম ও হেলপারের সহযোগিতায় ট্রাকে তুলে নিয়ে পরে বিক্রি করে আসছেন। গোপনে খবর পেয়ে সোমবার রাতে বাড়ির কাছে একটি কলাবাগান থেকে খাদিজাকে গ্রেফতার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরুষের ছদ্মবেশে স্বামী, ট্রাকের চালক ও হেলপারের সহযোগিতায় গরু চুরি করার কথা স্বীকার করেন।

ওসি আরও জানান, মঙ্গলবার বিকালে খাদিজা বেগমকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যার সময় পুলিশ বাদী হয়ে খাদিজা, তার স্বামী ইয়াসিন আলী, ট্রাকচালক সিরাজুল ইসলাম ও হেলপারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। ওই মামলায় খাদিজাকে গ্রেফতার দেখানো হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

শার্ট-হেলমেট পরে পুরুষ সেজে গরু চুরি!

আপডেট সময় ১০:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১