ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে হারিয়ে অপমানের জবাব দিতে চান রমিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও সিরিজ বাতিল করলে বেশ অপমানিত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। আর সেই অপমান জবাব বিশ্বকাপের ম্যাচে দিতে চান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। সম্প্রতি এক বিবৃতিতে এমন মন্তব্যই করেছেন তিনি।

বাংলাদেশের সিরিজ হারার পর পাকিস্তানে পাড়ি জমিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু হুট করেই নিরাপত্তার দুহাই দিয়ে কোনো ম্যাচ না খেলেই চলে সেখান থেকে চলে আসে কিউইরা। সেই অপমানের দাগ মুছতে না মুছতে আরও একবার লাঞ্ছনার শিকার হলো বাবর আজমরা। এবার নিজেদের সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও।

নিউজল্যান্ড এবং ইংল্যান্ডের এমন অপ্রত্যাশিত কর্মকাণ্ডের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান। রমিজের চাওয়া, বিশ্বকাপে মাঠের ক্রিকেটেই যেন জবাব দেয় পাকিস্তান।

`আমরা বিশ্বকাপে যাব এবং সেখানে আগে লক্ষ্য ছিল একটি দল, আমাদের প্রতিবেশিরা (চিরপ্রতিদ্বন্দ্বী ভারত), সেখানে এখন আরও দুটি দল যুক্ত হলো-নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড। এখান থেকে শক্তিও মিলবে এবং একটা মানসিকতাও গড়ে তুলতে হবে যে, ‘তোমরা আমাদের সঙ্গে ঠিক কাজ করোনি, আমরা তোমাদের কাছে হারব না। মাঠের ক্রিকেটেই প্রতিশোধ নিতে হবে।’

এদিকে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের মুখে শোনা গেল একই কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এবার ইংল্যান্ডও মানা করে দিয়েছে। ঠিক আছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সাথে দেখা হবে। বিশেষ করে নিউজিল্যান্ডকে। এবার পাঞ্জা লড়ার সময় এসেছে। বাবর আজম, তোমরা ওদের ছেড়ে দিও না।’

তিনি আরও বলেন, ‘এবার বড় দুইটি ম্যাচ আছে। একটা ভারতের সাথে। দ্বিতীয় ম্যাচটি আরও বড়, যা নিউজিল্যান্ডের সাথে। আমাদের ওদের সাথে পাঞ্জা লড়তে হবে। আমাদের ক্ষোভ ঝেড়ে ফেলার সময় এসেছে। আর সেটা হতে যাচ্ছে ময়দানে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিশ্বকাপে হারিয়ে অপমানের জবাব দিতে চান রমিজ

আপডেট সময় ০৬:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১