ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

খেলনা গাড়ি নিয়ে জর্জ আরিয়াসের গিনেস রেকর্ড

আকাশ নিউজ ডেস্ক: 

অ্যানিমেশন সিনেমা ‘কারসের’ এক হাজার দুইশ খেলনা গাড়ি সংগ্রহ করে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠিয়েছেন জর্জ আরিয়াস নামে এক মেক্সিকান।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কারস’ এর এক হাজার দুইশ খেলনা গাড়ি সংগ্রহ করেছেন জর্জ। আর সেই খেলনা গাড়িগুলো এক জায়গায় জড়ো করেই ২০২২ সালের গিনেস বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

অবশ্য একদিনে এই সংগ্রহ গড়ে ওঠেনি তার। এজন্য লেগেছে ১৫ বছর। শুরুটা হয়েছিল ২০০৬ সালে কারস সিনেমা মুক্তির পর জর্জের মেয়ে যখন তাকে কারসের চরিত্র লাইটিং ম্যাকুইন, মেটার, স্যালি আর চিক হিক্সের আদলে ছোট খেলনা কিনে দিতে বলে। সেই শুরু। এরপর থেকে তিনি ক্রমাগত কারস মুভির বিভিন্ন স্মারক সংগ্রহ করে গেছেন।

নিজের সংগ্রহের ব্যাপারে ভীষণ যত্নবান ছিলেন জর্জ। খেলনাগুলোর রেকর্ডও রাখতেন তিনি। এগুলো ক্রমানুসারে গুছিয়েও রাখতেন তিনি। তবে কারস সিনেমায় ম্যাকুইনেরভক্ত জন লাসেটার এবং আলবার্ট হিনকি জর্জের সবচেয়ে প্রিয় খেলনা বলে গিনেস বুক কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

গিনেস বুক কর্তৃপক্ষকে তিনি বলেন, আসলে কোনো কিছু হিসাব না করেই এগুলো সংগ্রহ করে গেছি। এদিকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিশুরা জর্জের ক্ষুদে গাড়ির রঙিন দুনিয়া ঘুরে দেখতে আসছে। খেলনা গাড়ির রাজ্যে নিজের জন্মদিন উদযাপন করারও সুযোগ পাচ্ছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

খেলনা গাড়ি নিয়ে জর্জ আরিয়াসের গিনেস রেকর্ড

আপডেট সময় ১১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১